০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী নারীর বাড়িতে হামলা ও লুটপাট

  • Update Time : ০৩:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বসতবাড়ি দখল ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার পরপরই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন পলি বেগম নামে এক সৌদি প্রবাসী নারী। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর বস্তি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত পলি বেগমকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন পলি বেগম। সেখানে তিনি স্থানীয় একটি প্রভাবশালী ও সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে তার বসতবাড়ি দখল, ভাঙচুর, হামলা ও নিয়মিত লুটপাটের অভিযোগ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই চক্রটি তার পরিবারের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল এবং তাদের পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছিল। সংবাদ সম্মেলন শেষে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে পলি বেগমের বাড়িতে চড়াও হয়। এ সময় তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং পলি বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পলি বেগমের পরিবারের দাবি, সংবাদ সম্মেলনে সত্য ঘটনা এবং অভিযুক্তদের নাম প্রকাশ করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে কমলগঞ্জ থানার পুলিশ জানায়, হামলার খবর পাওয়া গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রবাসী নারীর বাড়িতে হামলা ও লুটপাট

Update Time : ০৩:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬