০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

  • Update Time : ০৮:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঘোষিত অস্থায়ী অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশ আশা প্রকাশ করে যে, সংঘাতে জড়িত সব পক্ষ এই অস্ত্রবিরতি মেনে চলবে এবং স্থায়ী ও টেকসই সমাধানের জন্য এটিকে একটি সুযোগ হিসেবে কাজে লাগাবে। এর মাধ্যমে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও প্রত্যাশা করা হয়।

সরকার অস্ত্রবিরতি বাস্তবায়নে ভূমিকা রাখা কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত সব পক্ষের প্রশংসা করেছে। একই সঙ্গে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, যে কোনো বিরোধ সংলাপ ও কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং সেটিই হওয়া উচিত।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মধ্যপ্রাচ্যে অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

Update Time : ০৮:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬