০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট ক্যাপ ফাউন্ডেশনে বৃটিশ প্রতিনিধি দল

  • Update Time : ০৯:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃটেন থেকে আগত কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ এর প্রতিনিধিদলের সাথে ক্যাপ ফাউন্ডেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ক্যাপ ফাউন্ডেশনের কনফারেন্স হলে মেন্টাল হেলথ এর প্রোগ্রাম ম্যানেজার ফয়সয়াল আহমেদ রাফির পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট বৃটিশ এমপি অ্যানা মেইন, উইল কুইন্স এমপি, পল স্কালি এমপি বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম, প্রতিনিধি দলের সদস্য মেহফুজ আহমেদ, এনামুল হক চৌধুরী, পারভীন হাসান, সৈয়দ শাহীন, আনজেনারা হক, আব্দুল কাদির, আব্দুস সামাদ প্রমুখ।

আলোচনা সভায় মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিইং সেন্টারের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রোগ্রাম ম্যানেজার এবং মানসিক স্বাস্থ্য বিষয় সচেতনতা বৃদ্ধি ও সবার জন্য মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উপর জোর দেন বক্তারা।

এসময় সিলেটসহ সমগ্র বাংলাদেশে মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজ করার জন্য মূল ধারার অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার জন্য আহবান জানান বৃটিশ প্রতিনিধিদল। আলোচনা অনুষ্ঠান শেষে তারা মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিইং সেন্টার পরিদর্শন করেন।

মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিইং সেন্টারের সেবা সমূহ যেমন কাউন্সেলিং/সাইকোথেরাপি, প্যারাপ্রফেশনালদের কার্যক্রমসমূহ পর্যবেক্ষণ করেন। তাছাড়াও প্রোগ্রাম ম্যানেজার মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিইং সেন্টারের অন্যান্য কার্যক্রম যেমন মনোসামাজিক প্রশিক্ষণ কর্মসূচী,কর্মশালা, সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট ক্যাপ ফাউন্ডেশনে বৃটিশ প্রতিনিধি দল

Update Time : ০৯:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭