রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে ওসমানীনগরে তালামীযের মানববন্ধন
- Update Time : ০৭:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের ওসমানীনগরে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মানবন্ধন রচনা করেছে। সোমবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর দুলিয়ারবন্দ এলাকায় রচিত মানবন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা, রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তা বন্ধ করতে এবং বাংলাদেশে পালিয়ে আসা শরনার্থীদের রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবী জানান। একই সাথে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য শেখ হাসিনার সরকারে আন্তরিক ধন্যবাদ জানান।
তালামীযে ইসলামিয়া দুলিয়ারবন্দ শাখার সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে ও ইমরান আহমদের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য দেন, ওসমানীনগর উপজেলা তালামীযের সভাপতি ছালেহ আহমদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, লতিফিয়া কারী সোসাইটি ওসমানীনগরের সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, আনজুমানে আল ইসলাহ নেতা মাওলানা ইয়াকুব আলী, মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষক মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা সৈয়দ মোবাশি^র আলী, মাওলানা আশরাফুর রহমান চৌধুরী, হাফিজ মনির আহমদ, হাফিজ লায়েক আহমদ, ফেরদৌস আহমদ, আব্দুল মজিদ, তালামীয নেতা শাহিন আলম, রুমেল আহমদ, নুরুল হক টিটু, ইশফাক আহমদ, ছাদিকুর রহমান, তুহিন আহমদ, সুয়াইব আহমদ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি





























