০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ এজেন্টের ৫ লাখ টাকা ছিনতাই
- Update Time : ১১:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে বিকাশ পরিবেশকের ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিকাশের পরিবেশক আজমান আলী জুয়েল জানান, রোববার দুপুরে বিকাশ কর্মী তমাল সোম গোয়ালাবাজার থেকে ৫ লাখ টাকা নিয়ে সিএনজি অটোরিক্সাযোগে উপজেলার শেরপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার ইউনিয়নের ফিলিং স্টেশনের সামনে ব্রাহ্মণগ্রাম এলাকায় মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তার সিএনজি অটোরিকশার গতিরোধ করে। এক পর্যায়ে তার সাথে থাকা ব্যাগ ভর্তি ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





























