বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অন্তত ৪০
- Update Time : ০৮:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ নেতা-কর্মী আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) পটুয়াখালী- ২ বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের মধ্যে ২৪ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা যায়, চন্দ্রদ্বীপ ইউনিয়নে জামায়াত সমর্থকরা নির্বাচনি প্রচারণাকালে এক ভোটারকে ৫০০ টাকা দেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বিএনপির এক কর্মী ভিডিও ধারণ করলে জামায়াতের কর্মীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে এ ঘটনায় পৌর শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াত কর্মীরা। এ সময় জামায়াত কর্মীরা বিএনপির এক কর্মীকে ধাওয়া দিলে বিএনপির নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা ধাওয়া দেন। এতে ফের সংঘর্ষে জড়ান তারা।



























