হেফাজতকে কিছু নেতা দলীয় স্বার্থে ব্যবহার করছেন- রফিকুল ইসলাম মাদানী
- Update Time : ০১:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
‘হেফাজত যখন অরাজনৈতিক ভূমিকায় ছিল তখন তারা আদর্শিক ও প্রভাবশালী সংগঠন হিসেবেই বিবেচিত হতো, ফলে সব রাজনৈতিক দল ওই সময় তাদের কাছে টানতে চাইতো। হেফাজত আমিরের অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রধানমন্ত্রীকেও চেষ্টা করতে হতো। আর এখন হেফাজতের আমির-মহাসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।’
হেফাজতকে বিভিন্ন ইসলামি দলের নেতারা নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে মন্তব্য করে মাদানী বলেন, এখনকার হেফাজত ওই অবস্থা থেকে এ অবস্থায় কেন আসলো? এই যে রাজনৈতিক দলগুলো যারা বিভিন্ন ইসলামি দল করে আবার হেফাজতের সঙ্গেও জড়িত, তারা হেফাজতকে নিজেদের দলীয় স্বার্থে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে। বললে অনেকে কষ্ট পাবে, হেফাজত হয়ে গেছে এখন ‘গরীবের বউ সবার ভাবী’র মতো। এটা কষ্টের কথা।
তার অভিযোগ, হেফাজতকে এখন জমিয়তে উলামায়ে ইসলাম নিজেদের স্বার্থে ব্যবহার করছে, খেলাফত মজলিস নিজেদের স্বার্থে ব্যবহার করছে, খেলাফত আন্দোলন নিজেদের স্বার্থে ব্যবহার করছে, নেজামে ইসলাম পার্টি নিজেদের স্বার্থে ইউজ করছে এভাবে সবাই মিলে ব্যবহার করছে হেফাজতকে। হেফাজতকে তার নিজস্ব আদর্শে রেখে কাজ করা, হেফাজতের অরাজনৈতিক আদর্শ অক্ষুন্ন রেখে যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সেভাবে চলছে না। একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে ইসলামবিরোধী যে কোন কর্মকাণ্ডে সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারে সেই শক্তি এখন হেফাজতের নেই।


























