১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুপক্ষের সংঘর্ষে নিহত- ১, আহত- ১০

  • Update Time : ০৭:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: পূর্ববিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ১০ জন। মঙ্গলবার রাত ৮টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ছাদিরপুর পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবজুল হক মোড়ল (৬৫) শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে দিরাই উপজেলার ছাদিরপুর পয়েন্ট এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সঞ্জিত বোয়ালা রবজুল হককে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অপর পক্ষের ফরিদ আলী (৫৫) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান। তবে চিকিৎসক জানিয়েছেন, মৃত ব্যক্তির শরীরে বাহ্যিক তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, রবজুল হকের শরীরে বাহ্যিক তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মাথার নিচে একটু ফোলা ভাব দেখা গেছে। আসল মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দুপক্ষের সংঘর্ষে নিহত- ১, আহত- ১০

Update Time : ০৭:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬