জগন্নাথপুরে জোরপূর্বক বাঁশ ও গাছ কেটে বাড়ির জায়গা দখলের পাঁয়তারার অভিযোগ
- Update Time : ০৯:৫৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জোরপূর্বক বাঁশ ও গাছ কেটে বাড়ির জায়গা দখলের পাঁয়তারা করছে একটি পরিবার। জানা গেছে, উপজেলার মিরপুর ইউনিয়নের কচুর কান্দি গ্রামের মসদ আলীর পুত্র নজির আলী বাদী হয়ে একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মানিক ও তার স্ত্রী মহন মালাকে আসামি করে জগন্নাথপুর থানায় বাঁশ ও গাছ কাটার অপরাধে অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে মোহন মালা ও আব্দুল মানিকের সাথে নজির আলীর বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে মোহন মালা নজির আলীর বাড়ির জায়গায় বাঁশ ও গাছ কর্তন করে আসছেন বলে নজির আলী থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নাজির আলী জানান, মোহন মালা আমার জায়গা থেকে বাঁশ গাচ কর্তন করেছে। আমার জায়গা দখল করার অপচেষ্ঠাও পাঁয়তারা করছে। আমি আমার ক্রয়কৃত জায়গার মালিক দখল থাকার পরও মোহন মালা দখলের পায়তারা করছে। তিনি আরো বলেন, ক্রয়কৃত জায়গা থেকে বাঁশ গাছ কাটার অপরাধের জন্য প্রশাসনের সহযোগিতা চাই। অভিযুক্ত মোহন মালা বেগম বাঁশ গাছ কাটার অভিযোগ স্বীকার করে বলেন, বাদীর কিনা জায়গায় হলে ক্ষতি পূরণ দিবেন বলে উল্লেখ করেন।

























