জগন্নাথপুরে মায়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
- Update Time : ০৮:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে মায়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে রানীগঞ্জে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ছাত্র জমিয়তের উদ্যোগে মায়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শাখার সভাপতি হাফিজ মাওঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আমিনুল হক তাহমীদ ও ছাত্রনেতা তোফায়েল আহমদ কামরানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি ছাত্রনেতা মাওলানা সাঈদ আহমদ। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক শেখ শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীনূর রহমান শাহীন, যুবনেতা তামিম আহমদ, সহ প্রচার সম্পাদক হাফিজ সৈয়দ হাবীব আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাসির তালুকদার, পাইলগাও ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউনিয়ন ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ ইউসুফ আহমদ, কারী সদরুল আমিন চৌধুরী, কারী বজলুর রহমান সোহান, যুগ্ন সাধারণ সম্পাদক জাবের আল আদনান, ছাত্রনেতা আব্দর রহমান আল আরফীন, জিয়াউর রহমান, অর্থ সম্পাদক সাঈদ খান, সিরাজুল ইসলাম, এনামুল হক, রাসেল আহমদ, জামিল আহমদ, তাহের আলী, জুনাঈদ আহমদ, আফজল হোসাইন, শামীম আহমদ, এমাদ উদ্দীন, জাবীর আহমদ, আজহারুল ইসলাম, শাহেদ আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি





























