বালাগঞ্জে ছাত্র মজলিসের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন
- Update Time : ০২:১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার আওতাধীন বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় উপজেলা ছাত্র মজলিস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখা সভাপতি গোলাম কিবরিয়া। বায়তুলমাল সম্পাদক নূর মোহাম্মদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা শাখা সেক্রেটারি নূরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক, লেখক ও কলামিস্ট মুফতী হুসাইন আহমদ মিসবাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি জুনায়েদ আহমদ এবং বিশ্বনাথ উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন সভাপতি হাসান আহমদ নাহিদ, সেক্রেটারি আবু জাকের, গহরপুর জোন শাখা সভাপতি হাসান আহমদ এবং পূর্ব গৌরীপুর ইউনিয়ন শাখা সেক্রেটারি সাদিক আহমদ সহ আরও অনেকে। এই আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।



























