সেই তরুণীকে বিয়ে করতে রাজি রিপন
- Update Time : ০৯:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রতিবন্ধী ধর্ষণকাণ্ডের মামলা দায়েরের পর ডিএনএ পরীক্ষায় ম্যাচ করেছে ৩ আসামীর একজন রিপন মিয়ার সাথে। রিপন মিয়া মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার লালপুর গ্রামের বাসিন্দা ও ধর্ষিতার ফুফাতো ভাই। শুক্রবার (২২ আগস্ট) রাতে ভিকটিম ও রিপন মিয়ার বিয়ে হচ্ছে। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দীনের মানিককোনাস্থ বাড়িতে। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট জসিম উদ্দীন ও স্থানীয় ইউপি সদস্য সিরাজ উদ্দীন। এর আগে, প্রতিবন্ধী ভিকটিম ধর্ষণের শিকার হয়ে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন ও একটি পুত্রসন্তান জন্ম দেন। ভিকটিম তরুণী নিজে বাদী হয়ে তার চাচা ইউপি সদস্য নুরুল ইসলাম, ভিকটিমের ফুফা রাজনগর উপজেলার খলাগাঁও গ্রামের নুর মোহাম্মদ ও রিপন মিয়াকে অভিযুক্ত করে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা ( নং-২৬৮/১২/০৫/২৪) দায়ের করেন। মামলাটি তদন্ত করে সিলেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। তাদের তত্ত্বাবধানে সবার ডিএনএ টেস্ট করা হয়। টেস্টে আসামি রিপন মিয়ার ডিএনএ- এর সাথে ম্যাচ করে। অ্যাডভোকেট জসিম উদ্দীন বলেন, ডিএনএ টেস্ট অনুযায়ী রিপন মিয়াই এ বাচ্চার বাবা, শুক্রবার রাতে ভিকটিমের সাথে তার বিয়ে।



























