০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, মূলহোতা গ্রেফতার

  • Update Time : ০৩:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় মূল অভিযুক্ত মুস্তাকিন মিয়া (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে। বুধবার দুপুরে র‌্যাব-৯ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযুক্ত মুস্তাকিনকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে অপহৃতা ভিকটিমকে। মুস্তাকিন মিয়া বানিয়াচং উপজেলার চানপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র। র‌্যাব জানায়, ভিকটিম এসএসসি পরীক্ষার্থী। তাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায় সময় উত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত মুস্তাকিন মিয়া। এরই জেরধরে ২০২৫ সালের ১৩ মে দুপুরে ওই স্কুল ছাত্রী পরীক্ষা শেষে স্কুলের সামনে গাড়ির জন্য অপেক্ষা করার সময় মুস্তাকিন জোরপূর্বক অপহরণ করে সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তার বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় প্রেক্ষিতে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ৫ আগস্ট দিবাগত মধ্যরাতে বাহুবল উপজেলার বাহুবল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মুুস্তাকিন মিয়াকে গ্রেফতার করে। র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোগাগ জানান, গ্রেফতারকৃত মুস্তাকিনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, মূলহোতা গ্রেফতার

Update Time : ০৩:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫