০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে তিন বছরের আইনি লড়াই শেষে ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

  • Update Time : ০৮:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দীর্ঘ সাড়ে তিন বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন বিএনপি নেতা হাসান আহমদ। আদালতের রায়ে বিজয় নিশ্চিত হওয়ার পর আজ রোববার (৩ আগস্ট) বিকেলে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম এবং জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রহমত আলী হেলালী প্রমুখ।

জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফতাব আহমদকে ৩ হাজার ১৩৭ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান আহমদ পান ২ হাজার ৯৭৮ ভোট। ১৫৯ ভোটের ব্যবধানে ফলাফল নির্ধারিত হলে হাসান আহমদ ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে ভোট পুনঃগণনার জন্য মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সিলেটের সিনিয়র সহকারী জজ আদালত ভোটের পুনঃগণনা করেন। এতে হাসান আহমদ ৭৮ ভোটে এগিয়ে থাকায় আদালত তার পক্ষে রায় দেন। এই রায়ের পরিপ্রেক্ষিতে ১৩ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন গেজেটের অতিরিক্ত সংখ্যায় সংশোধিত ফলাফল প্রকাশ করে, যেখানে হাসান আহমদকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

শপথ গ্রহণের পর হাসান আহমদ বলেন, “আদালতের রায়ে নির্বাচিত হয়ে আজ শপথ গ্রহণ করলাম—এটা আমার জীবনের একটি ঐতিহাসিক দিন। ভোটে জনগণ আমাকে বেছে নিয়েছিল, কিন্তু বিগত সরকারের অনুগত নির্বাচন কমিশন কারচুপি করে নৌকার প্রার্থীকে জয়ী ঘোষণা করেছিল। শেষ পর্যন্ত জনগণের রায়ই প্রতিষ্ঠিত হলো।” তিনি আগামী দিনে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সাড়ে তিন বছরের আইনি লড়াই শেষে ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

Update Time : ০৮:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫