জগন্নাথপুরে শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা ও শোক দিবস পালিত
- Update Time : ০৭:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো. শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আঞ্চলিক গণহত্যা ও শোক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দুপুরে শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবলিক সার্ভিসের চেয়ারম্যান ড. মো. সাদিক আহমদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সভাপতি নুর আহমদ জুয়েলের সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ ও স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠান শুরুতে স্থানীয় শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন প্রতিমন্ত্রী সহ অতিথি বৃন্দ।



























