১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার
- Update Time : ০৩:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকাশ মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতার আকাশ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মো. নুর মিয়ার ছেলে। র্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২৭ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলার বাউফল থানার অন্তর্গত বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে আকাশ মিয়াকে আটক করা হয়। র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ২৫ মে মাধবপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় আকাশ মিয়া অভিযুক্ত। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




























