গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা
- Update Time : ০৩:৫৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে জুমি আক্তার (২০) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলা সদরের চৌশতপুর গ্রামের কমরু মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে জুমি আক্তার বসতঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর তার বাবা কমরু মিয়া ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে দেখেন তার মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই কৌশিক ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের নিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।




























