০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ

  • Update Time : ০১:৪২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমানের তত্বাবধানে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন সোনাপুর চ্যারিটি গ্রুপ। বুধবার ২২জুলাই) দুপুরে উপজেলার লামাকাজীতে রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক গৌতম চন্দ্র সাহা। মাওলানা এখলাছুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য তারিকুল ইসলাম, রুবেল আহমদ, মাহবুব হাসান, ফারুক আহমদ, আখতার হোসেন, সাহাবুদ্দিন মিজান, জাহেদ আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। পরে এ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন অতিথিগন। উল্লেখ্য, লামাকাজী ইউনিয়নের ৪ টি দাখিলে উত্তীর্ণ ও ৩ টি এসএসসিতে উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হবে পর্যায়ক্রমে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ

Update Time : ০১:৪২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫