০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : ০৫:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: একটি জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. মঞ্জুর আহমদ (৪২)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম সুনামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ পশ্চিম সুনামপুর গ্রামে পৌঁছে তিনটার দিকে একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য ওসমানীর মর্গে পাঠানো হয়। গোলাপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, তাদের ধারনা মঞ্জুর কয়েকদিন আগে আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ কিছুটা পঁচে গেছে। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তারা লাশের কথা জানতে পেরেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা- তা কেবল পোস্টমর্টেমের পর জানা যাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জঙ্গল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৫:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫