জামুরাইল মাদ্রাসায় প্রবাসীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
- Update Time : ০৩:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ আগস্ট ২০১৭
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
জিয়াউর রহমান :: আল্লমা শায়খ আব্দুল গণী রহ. প্রতিষ্ঠিত মদীনাতুল উলুম জামুরাইল মাদ্রাসা, কামালপুর, জকিগঞ্জ সিলেট বুধবার প্রবাসীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মদীনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসার নায়বে মুহতামিম হাফিজ মাওলানা সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসার অফিসকক্ষে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র এলাকার নন্ডন, সিংগাপুর, সৌদিআরব, আরব আমিরাত, ওমান, বাহরাইন প্রবাসীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদীনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসার নাজিমে তালিমাত হাফিজ মাওলানা জিয়াউর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা জিহাদ উদ্দীন, মাওলানা আবুল হাসান ইমরান, মাস্টার আব্দুস সামাদ প্রমুখগণ।
হাফিজ জিল্লু রাহমান (লন্ডন প্রবাসী) সাহেবজাদায়ে শায়খে হাড়িকান্দী রহ. এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।



























