০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে সালিশ বৈঠকে হামলায় আহত ১৫

  • Update Time : ১২:২৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জামে মসজিদে সালিশ বৈঠকে হামলায় সালিশ ব্যাক্তিসহ ১৫জন জন আহত হয়েছেন। আহতরা মসজিদে অবরুদ্ধ থাকায় মসজিদের বারান্দা রক্তে ভেসে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের গুয়াখাই জামে মসজিদে সালিশগন বিচারে বসে আলোচনা শুরু করেন এবং এক পর্যায় সমছু, গিয়াস গংরা দেশীয় অস্ত্র নিয়ে বৈঠকে উপস্থিত লোকজনের উপর হামলা চালান। এসময় সালিশ ব্যাক্তিসহ প্রায় ১৫জন জনকে আহত করে রাস্তা ব্যারিকেড দিয়ে মসজিদে আহতদের অবরুদ্ধ করে রাখেন। আহতরা মসজিদে অবরুদ্ধ থাকায় মসজিদের বারান্দা রক্তে ভেসে যায়। খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় লোকজন জানায়, মাস খানেক পূর্বে গুয়াখাই গ্রামের গোপাট সংলগ্ন মালিকানা জমিতে একই গ্রামের সমছুর, গিয়াস, হাবিবুর ও সাহেদের নেতৃত্বে জোরপূর্বক দখল করে সীমানা নির্ধারন করে বাঁশের কুটি মারেন। এতে জমির মালিক মাওলানা রফিক, শফিকুর রহমান গংরা বাধা দেন। এতে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়। ঘটনার খবর পেয়ে এলাকার সালিশগন বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে বিচার সালিসির আওতায় নেন। আহতদের প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসাপাতালে প্রেরণ করেন। গোয়াইনঘাট থানার (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাটিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেছি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মসজিদে সালিশ বৈঠকে হামলায় আহত ১৫

Update Time : ১২:২৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫