০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ‘ভালো আচরণ’ দেখিয়ে মুক্তি পেলেন ৮ বন্দি
- Update Time : ০২:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ভালো আচরণ, শৃঙ্খলা মেনে চলা ও আত্মসংশোধনের প্রমাণ পাওয়ায় মেয়াদপূর্তির আগেই কারামুক্তি পেয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের ৮ বন্দি। মঙ্গলবার তারা কারাগার থেকে মুক্তি পান। কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন। ‘টুয়েন্টি ইয়ারস রুল’ অর্থাৎ কারাবিধির ৫৬৯ ধারা ও ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা বলে অন্তত ২০ বছর সাজা ভোগ করা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এ আসামীদের মুক্তি দেওয়া হয়। সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হওয়া বন্দিরা হলেন- বাদশা মিয়া (৫৩), জামাল উদ্দিন (৩৯), নৌশাদ আলী (৬২), শ্যামন সিং (৪৭), শামীম আহমদ (৪৩), মিন্নাত আলী (৫২), মুজিবুর রহমান (৬১) ও আব্দুল মুক্তাদির (৫১)।





























