ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
- Update Time : ০১:১৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা শনিবার (২১ জুন) সকাল ১০ টায় সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হুসাইন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর। অনুষ্ঠিত জোনাল সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা সোহাইল আহমদ। শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মোঃ মিজানুর রহমান, শাবিপ্রবি সভাপতি শেখ হোসাইন আহমদ, মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, হবিগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, শাবিপ্রবি সেক্রেটারি জুনাইদ আহমদ, মৌলভীবাজার শহর সেক্রেটারি ফখরুল ইসলাম ফয়সাল, মৌলভীবাজার জেলা সেক্রেটারি আবিদ হাসান, সিলেট মহানগর প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, হবিগঞ্জ জেলার প্রচার ও ক্যাম্পাস সম্পাদক শেখ মুজাহিদ ইসলাম প্রমুখ।





























