০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খেলাধুলা যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখে : আরিফুল হক চৌধুরী

  • Update Time : ১১:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলা মেধার বিকাশ ঘটিয়ে যুব সমাজকে নেশার কবল থেকে দূরে সরিয়ে রাখে। তিনি বলেন, নগরীর প্রতিটি পাড়া মহল্লায় খেলাধুলা চালু করতে হবে। যে এলাকায় খেলার মাঠ নেই, সেখানে মাঠ তৈরি করতে হবে। সিলেট মণিপুরী কাং অ্যাসোসিয়েশন আয়োজিত ৩য় এসকা কাপ,আন্ত মনিপুরী কাং টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেলে সিলেট নগরীর কুশিঘাট নয়াবাজার মনিপুরী পাড়ার শ্রী শ্রী জগন্নাথ জীউর আখড়া মন্দিরে নৃপেন্দ্র সিংহের সভাপতিতে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমেদ রিপন ও হুমায়ুন কবীর সুহিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনিপুরী পাড়া প্রধান কৃষ্ণমণি সিংহ, শেভরন বাংলাদেশের কন্টাক্ট এডমিনিস্ট্রেশন শিবানী সিনহা, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অর্পনা রানী সিনহা, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক,সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা শুক্কুর মিয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া ছাড়াও সিলেটের মনিপুরীপাড়ার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খেলাধুলা যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখে : আরিফুল হক চৌধুরী

Update Time : ১১:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫