২৫ লাখ টাকার অনুদান বিতরণ করবে জগন্নাথপুরে উন্নয়ন সংস্থা ইউকে
- Update Time : ০২:৫০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত উপজেলা উন্নয়ন সংস্থার উদ্যোগে হতদ্ররিদ্রদের মধ্যে ২৫ লাখ টাকার অনুদান বিতরণ করা হবে আগামী বুধবার। অনুদানের মধ্যে রয়েছে ৮২টি রিকশা, ঢেউটিন ও খাদ্যসামগ্রী। এমনটি জানিয়েছেন জগন্নাথপুর উপজেলার উন্নয়ন সংস্থা ইউকে’র সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শফিউল আলম বাবু।
ওইদিন সকাল ১০টায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে রিকশা বিতরণ উপলক্ষে সভা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেলে পাটলি ইউনিয়নের এনামুল ইসলামের বাড়িতে গরীব ও বন্যার্তদের মধ্যে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
উভয় অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলার উন্নয়ন সংস্থা ইউকে’র কর্মকর্তা মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন, সৈয়দ সুহেল আহমদ, সৈয়দ তারিফ আহমদ প্রমুখ।



























