মৌলভীবাজারের ৪টি আসনে জামায়াতের প্রাথমিক প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন, মৌলভীবাজার-১: (বড়লেখা ও জুড়ি) আসনে জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২: (কুলাউড়া) আসনে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, মৌলভীবাজার-৩: (রাজনগর ও সদর) আসনে সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আব্দুল মান্নান ও মৌলভীবাজার-৪: (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মো. আব্দুর রব।
প্রাথমিক প্রার্থী তালিকায় হবিগঞ্জের যাদের নাম রয়েছে তারা হলেন, হবিগঞ্জ-১: (বাহুবল-নবীগঞ্জ) আসনে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান আলী, হবিগঞ্জ-২: (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট জিল্লুর রহমান আযমী, হবিগঞ্জ-৩: (হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ ও হবিগঞ্জ-৪: (চুনারুঘাট-মাধবপুর) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান।
সুনামগঞ্জের ৫টি আসনে জামায়াতের প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন, সুনামগঞ্জ-১: (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২: (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মুহাম্মদ শিশির মনিরম, সুনামগঞ্জ-৩: (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে সিলেট জজ কোর্টের এপিপি ইয়াছিন খান, সুনামগঞ্জ-৪: (সুনামগঞ্জ সদর-বিশম্ভরপুর) আসনে সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ শামস উদ্দীন, সুনামগঞ্জ-৫: (ছাতক-দোয়ারাবাজার) আসনে গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।





























