০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আটক
- Update Time : ০১:৫১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে নিয়মিত মামলার ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ, এসআই এম এ ফারুক, এএসআই গোলাম কিবরিয়া সহ একদল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উত্তর কামলাবাজ গ্রামের আব্দুর রহমানের ছেলে ডেভিল হান্ট অপারেশনে নিয়মিত মামলার আসামী জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল আরাফাত রুবেলকে (৩৫) সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাচনা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।




























