০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে প্রতিপক্ষের মারপিটে এক ব্যক্তি খুন: অভিযুক্ত এক ব্যক্তি আটক

  • Update Time : ১০:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে প্রতিপক্ষের মারপিটে নজরুল ইসলাম(৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত নজরুল ইসলাম জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র। এঘটনায় অভিযুক্ত একই গ্রামের প্রতিপক্ষ রুস্তুম আলীর ছেলে আজাদ হোসেন(৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৫ জুন) সকাল ৮ টায় নিহত নজরুল ইসলামের সাথে প্রতিবেশী তাজ উদ্দিনের বসত বাড়ীর সীমানা নিয়া ঝগড়ায় শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে নিহত নজরুল ইসলামকে তার বসত বাড়ীর সামনের সলিং রাস্তায় প্রতিবেশী চাচাতো ভাই মৃত মনির উদ্দিনের ছেলে তাজ উদ্দিন(৫৫), রিয়াজ উদ্দিন(৪৪), সালা উদ্দিন(৩২), সজিম উদ্দিন(৩৭) সহ প্রায় ২৫/৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত ভাবে মারপিট শুরু করে। মারপিটের একপর্যায়ে নিহত নজরুল ইসলাম(৪০) এর বুকে সুলফি (স্থানীয় নাম ঝাটা) এর ঘাই লেগে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে যান। এসময় নিহতের আপন ভাই জালাল হোসেন(৫৫) আগাইয়া গেলে প্রতিপক্ষের লোকজন তাকেও মারপিট করে আহত করে। মুমূর্ষ অবস্থায় নিহত নজরুল ইসলাম ও গুরুতর আহত অবস্থায় মোঃ জালাল হোসেনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরিবারের লোকজন নিয়ে গেলে ডাক্তার নজরুল ইসলামকে মৃত ঘোষনা করেন এবং আহত মোঃ জালাল হোসেনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামলাবাজ গ্রামে অবস্থান নেয় এবং এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে শান্তিগঞ্জ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। অভিযান পরিচালনা করে এঘটনায় অভিযুক্ত একই গ্রামের প্রতিপক্ষ রুস্তুম আলীর ছেলে আজাদ হোসেন(৫০) নামে এক ব্যক্তিকে আটকা করা হয়েছে।
শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, মারপিটের ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উক্ত মারপিটের ঘটনায় জড়িত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে প্রতিপক্ষের মারপিটে এক ব্যক্তি খুন: অভিযুক্ত এক ব্যক্তি আটক

Update Time : ১০:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫