ছাতকে জোরপূর্বক গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
- Update Time : ০১:৫৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে ১৫ বছরের এক কিশোরীকে অটোরিকশার গ্যারেজে আটকে রেখে জোরপূর্বক গণধর্ষনের ঘটনায় রুহুল আমিন আকাশ (৩০) নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ। আটক ধর্ষক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের দিগলী রামপুর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। বুধবার বিকেলে ধর্ষণের ঘটনায় নির্যাতিত ওই কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের বাসিন্দা হত-দরিদ্র পরিবারের ওই কিশোরী সিলেট শহরের একটি বাসায় কাজ করতো। ওই কিশোরী নিজ বাড়ি যাওয়ার জন্য সিলেট শহর থেকে বাসযোগে মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এসে নেমে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠে। বিকেল প্রায় ৫টার দিকে আটোরিকশা চালক ওই কিশোরীকে ভুইগাঁও নিয়ে যাওয়ার কথা বলে গোবিন্দগঞ্জ সাদা ব্রীজের রাস্তা সংলগ্ন একটি আটোরিকশার গ্যারেজে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ৩ জন মিলে জোরপূর্বক গণধর্ষণ করে। সন্ধ্যার পর ওই কিশোরীকে গ্যারেজ থেকে বের করে দেওয়ার পর ওই কিশোরী গোবিন্দগঞ্জ পয়েন্টে এসে সেখানে দাড়িয়ে থাকা ডিউটিরত পুলিশকে বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ মালিক রুহুল আমিন আকাশকে আটক করে থানায় নিয়ে আসে। গণধর্ষনের বিষয়টি ধামাচাঁপা দেওয়ার জোর চেষ্টা চালানো হয়। বুধবার বিকেলে ওই কিশোরী থানায় উপস্থিত হয়ে তাকে গ্যারেজে ডুকিয়ে শারিরিক নির্যাতন ও গণধর্ষণের বিষয়ে বর্ণনা দেওয়ার পর থানায় মামলা রুজু করা হয়। আটক গ্যারেজ মালিককে মামলার আসামী হিসেবে গ্রেফতার হয়।




























