জগন্নাথপুরে বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকী পালন
- Update Time : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ১১নং সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শফিকুল আলমের অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহদাত বার্ষিকী পালিত হয়েছে।
গত ১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ভবনে বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকী পালন উপলক্ষে আলেচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রোকশানা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর হারুন রশীদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবি বেগম, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক. শিক্ষানুরাগী কাচা উদ্দিন, আবদুস সালাম, নুর আহমদ প্রমূখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ডা. মৌলানা লুৎফুর রহমান। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।



























