০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে আইভীর বাসায় অভিযান, অবরুদ্ধ পুলিশ

  • Update Time : ০২:৩৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আটকের জন্য অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানের খবরে সড়কে নেমে দেওভোগ এলাকা অবরুদ্ধ করে রাখেন তার কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার (৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি জানান, ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধের বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পাঁচটি হামলা রয়েছে। তিনি বাসার অবস্থান করছেন, এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম তার বাসায় যায়। এরমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করছে, এমন সংবাদ ছড়িয়ে পড়লে তার (সেলিনা হায়াৎ আইভী) কর্মী সমর্থকরা ওই বাড়িটিসহ দেওভোগ এলাকা অবরুদ্ধ করে। এর ফলে পুলিশ সদস্যরাও বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। জানা যায়, রাতে আইভীকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় পুলিশের অভিযানের খবরে রাস্তায় নেমে আসেন আইভীর কর্মী সমর্থকরা। এর ফলে পুলিশ সদস্যরাও বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে এলাকার মানুষজন। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। সর্বশেষ খবর পর্যন্ত রাত ১টায় এখনো পুলিশ বাড়িতে অবস্থান করছে। জানা গেছে, আইভীও বাড়িতে আছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মধ্যরাতে আইভীর বাসায় অভিযান, অবরুদ্ধ পুলিশ

Update Time : ০২:৩৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫