শান্তিগঞ্জে মজলিস নেতা মাওঃ আলী খানের পিতা বিশিষ্ট ব্যবসায়ী শরীফ খান আর নেই, জানাযা বৃহস্পতিবার
- Update Time : ০৭:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":16497,"total_drawing_time":641,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":12},"photos_added":2}
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলী খানের পিতা বিশিষ্ট ব্যবসায়ী শরীফ খান (৮৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। আজ বুধবার (৭ মে) দুপুর ১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্তায় মৃত্যু বরণ করেন তিনি। মরহুমের জানাযা বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হবে। স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন বিশিষ্ট ব্যবসায়ী শরীফ খান। খেলাফত মজলিস নেতা মাওলানা আলী খানের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী, রনসী মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শরীফ খানের মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্ট ব্যবসায়ী শরীফ খানের মৃত্যুতে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি মাওলানা আবু তালহা, সাধারন সম্পাদব মাওলানা আতাউল হক, শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল ইমান, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছেন।


























