০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে বাড়িঘর ভাঙচুর ও আগুন

  • Update Time : ০৩:০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১৫টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- নুর ইসলাম (৫০), মুজিবর এবং মোহাম্মাদ আলী। তাদের সবার বাড়ি আটঘড়িয়া গ্রামে এবং বর্তমানে তারা ঠাকুরগাঁও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের নাম পাওয়া যায়নি। পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হরিপুর উপজেলার মরাধার গ্রামের ইয়াসিন আলীর সঙ্গে পাশের আটঘরিয়া গ্রামের মো. মাহাতাবের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত বছরের আগস্টে সরকার পতনের পর ইয়াসিন লোকবল নিয়ে ওই জমি দখলে নেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাহতাব ও তার লোকজন সেই জমি উদ্ধারে সেখানে যান। এ সময় ইয়াসিনের লোকজনের সঙ্গে তারা সংঘর্ষে জড়ান। দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষ এলাকার বাড়িতে বাড়িতে হামলা-ভাঙচুর ঘটনা ঘটে। ওই সময় ১৫ বসতঘরে আগুন দেওয়া। আগুনে ঘরগুলোর জিনিসপত্র পুড়ে যায়। হামলায় উভয়পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরেক ভুক্তভোগী আজিমউদ্দিন জানান, ইয়াসিনের নেতৃত্বে ২০-৩০ জন আমার বাড়িতে হামলা চালিয়ে দুটি গরু নিয়ে যায় ও ঘরে আগুন ধরিয়ে দিয়ে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়। এমনকি কোরআন শরিফও পুড়িয়ে দেয় হামলাকারীরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জমি নিয়ে বিরোধে বাড়িঘর ভাঙচুর ও আগুন

Update Time : ০৩:০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫