১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে নিজের বাল্যবিয়ে ঠেকাতে মায়ের বিরুদ্ধে কলেজছাত্রীর থানায় অভিযোগ

  • Update Time : ০৪:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুরে নিজের বাল্যবিয়ে ঠেকাতে মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে কলেজছাত্রী শিবলি আক্তার(১৭)। বৃহস্পতিবার (১৭ আগস্ট) শিবলি তার ফুফুকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়ে মায়ের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মাধবপুর থানায় ডিউটি অফিসার (এএসআই) আব্দুল ওয়াদুদ অভিযোগ প্রাপ্তির কথা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মাধবপুর পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শিবলি আক্তারের সঙ্গে এক প্রবাসীর বিয়ে ঠিক করে তার মা। কিন্তু শিবলি বাল্যবিয়েতে রাজি না হওয়ার তার মা অনুফা বেগম তার ওপর নির্যাতন চালায়। এ ঘটনার পর গত সোমবার রাতে শিবলি আলাকপুর গ্রামে তার ফুফু হাছিনা বেগমের কাছে গিয়ে আশ্রয় নেয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, শিবলি বাদী হয়ে তার মায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে নিজের বাল্যবিয়ে ঠেকাতে মায়ের বিরুদ্ধে কলেজছাত্রীর থানায় অভিযোগ

Update Time : ০৪:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭