দোয়ারা বাজার মান্নারগাঁও ইউনিয়ন খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল
- Update Time : ০৯:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সৎ- খোদাভীরু নাগরিক গঠনের লক্ষ্যে খেলাফত মজলিস সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) ২১ রমজান আমবাড়ি বাজারস্থ স্থানীয় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন- খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক। ইউনিয়ন সভাপতি নূর আহমদ মাছুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ অফিস সম্পাদক মাওলানা আতাউল হক, দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ, আমবাড়ি গোপালপুর হেফাজতে ইসলাম মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা সাজিদুর রহমান, মান্নানগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু হেনা আজিজ, আমবাড়ি গোপালপুর হেফাজতে ইসলাম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল ফজল,

ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী। ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা আরশাদ মাহমুদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস ছিলেট পশ্চিম জেলার সভাপতি মোঃ আব্দুর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ সদর উপজেলা সহ সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের যুব বিষয়ক সম্পাদক হাফিজ সাজ্জাদুর রহমান, হাফিজ গোলাম মোস্তফা, ছাত্র মজলিস দোয়ারা বাজার উপজেলা দক্ষিণ শাখা সেক্রেটারি রায়হান আহমদ প্রমূখ।




























