০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হিন্দু সম্প্রদায়ের প্রবীণ নেতা বীর বাবু আর নেই

  • Update Time : ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা হিন্দু সম্প্রদায়ের প্রবীণ নেতা, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দেব (বীর বাবু) (৭০) আর নেই। তিনি সোমবার বেলা ১ টা ৪০ মিনিটের সময় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইহলোক ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সকলের পরিচিত প্রিয়মুখ বীর বাবুর মৃত্যুতে জগন্নাথপুর উপজেলার সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।

এছাড়া বীর বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাব সভাপতি ডা. নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া।

সেই সাথে শোক প্রকাশ করেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায় ও পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শশী কান্ত গোপ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বীর বাবুর স্বর্গীয় আত্মার শান্তি কামনা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে হিন্দু সম্প্রদায়ের প্রবীণ নেতা বীর বাবু আর নেই

Update Time : ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ আগস্ট ২০১৭