০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় থানায় মামলা
- Update Time : ০৯:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে গত বুধবার রাত ২ টার দিকে নৌকাযোগে এসে গ্রামের লাল মিয়ার বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দিয়ে ১০ টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী চোরদের ধাওয়া করলে সংঘর্ষ হয়।
এতে গ্রামবাসী ও চোরসহ ১৫ জন আহত হন। তখন চুরি যাওয়া ১০টি গরুর মধ্যে ৫টি গরু উদ্ধার করেন জনতা।
এ ঘটনায় গৃহকর্তা লাল মিয়ার ছেলে লিফাছ উদ্দিন বাদী হয়ে ৫ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় চুরির মামলা দায়ের করেন। মামলা নং-০৮, তারিখ ১০/০৮/২০১৭ ইং।





























