জগন্নাথপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- Update Time : ০৮:৩৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটে জামায়াত-শিবিরের হাতে ছাত্রলীগ কর্মীরা আহত হওয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় পৌর পয়েন্টে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি দাবিদার শাহ শাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন আহমদ, ফয়েজ উদ্দিন মনির, যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, আবদুল মুকিত, তানভীর আলম পিয়াস, আনহার আহমদ মিলাদ, ওবায়দুল হক জাবেদ, মুহিন মিয়া, সৈয়দ মাকসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ মিয়া, প্রচার সম্পাদক জুয়েল হোসেন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মাসুম মিয়া, সমাজসেবা সম্পাদক শাহ সালমান, পাঠাগার সম্পাদক শেখ সুজন মিয়া, আর্ন্তজাতিক সম্পাদক রুবেল আহমদ, ধর্ম সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা শেখরুল ইসলাম সোহাগ, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, কলেজ ছাত্রলীগ নেতা অলি আহমদ নিলু, রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহিনুর রহমান সুমন, পৌর ছাত্রলীগ নেতা হাসানুর রহমান হাসান, রিংকু দেবনাথ, সুজন আহমদ, জুম্মান আহমদ, রাসেল আহমদ, রাজু আহমদ, ছমির উদ্দিন, সেজু মিয়া, সুমেন মিয়া, সুমন, আজিজুল, দুলাল, তায়েফ, জুবায়ের, আতাউর, মারজান প্রমূখ। সভায় বক্তারা জামায়াত-শিবির কর্তৃক ছাত্রলীগ নেতাকর্মীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তি

























