০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : ০৭:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ফারহানা আক্তার জেসমিন (১৫) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবা বাজার থেকে এসে ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পান। সোমবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বশরওয়ালা বাড়ি থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেসমিন ওই বাড়ির মো. আবদুল হাইয়ের মেয়ে। সে মধ্যপূর্ব চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকালে পরিবারের লোকজনের অগোচরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস নেয় জেসমিন। তার বাবা বাজার থেকে এসে ঘরে ঢুকে দেখে জেসমিন ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ সময় তার চিৎকারে বাড়ির অন্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ নিহতের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্কুলছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৭:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩