১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে অজ্ঞাত বৃদ্ধের লাশ

  • Update Time : ০৩:১৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মসজিদের বারান্দা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড বাজার মসজিদের বারান্দা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দেড় বছর ধরে জোকারচরসহ আশপাশের এলাকায় ভিক্ষাবৃত্তি করে নিজের জীবিকা নির্বাহ করতেন। তার কোনো থাকার জায়গা ছিল না। দিন শেষে জোকারচর বাজার মসজিদের বারান্দায় থাকতেন। কেউ তার পরিচয় জানে না। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মসজিদের টিউবওয়েলের পানি নিয়ে বারান্দায় হাত-মুখ ধোয়ার সময় হঠাৎ সেখানে মাটিতে পড়ে গিয়ে মারা যান। পরে স্থানীয়রা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে তার মরদেহ থানা নিয়ে যান। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই বৃদ্ধ ফকিরের লাশ উদ্ধার করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মসজিদে অজ্ঞাত বৃদ্ধের লাশ

Update Time : ০৩:১৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩