জগন্নাথপুরে কলেজছাত্রী ধর্ষণ: শিক্ষার্থীদের কর্মসূচি ঘোষনা
- Update Time : ০৯:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ৯ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে কলেজছাত্রী ধর্ষণ: আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ পরর্বতী কর্মসূচি ঘোষনা করেছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের দরিদ্র কৃষক আখছুল মিয়ার মেয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুমেনা বেগমের ধর্ষণকারী ইউনুস সহ অভিযুক্ত আসামীদের এখনও গ্রেফতার হয়নি।
৭ আগষ্ট রোববার কলেজ শিক্ষার্থীরা মানববন্ধনে প্রশাষনকে ৪৮ ঘন্টার আলটিমিটাম দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে আলটিমিটামের সময় পেরুয়েও ধর্ষনকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পুলিশ এমন মন্তব্য করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৯ আগষ্ট বুধবার কলেজ কম্পাসে এক জরুরী মতবিনিময় সভায় আন্দোলনকারী শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষনা করে।
কর্মসূচি মধ্যে ক্লাস বর্জন ও শনিবার সকাল ১১টায় ছাত্র সমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।
মতবিনিময় সভায় আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে উপস্হিত ছিলেন আকমল হোসেন, ছাত্রনেতা জাবির আহমদ চৌধুরী, কাশেম আহমদ, রনি রাজ, জুনেদ আহমদ, মিছবা, সুবেল, ইকবাল, আরিফ, মি
লন, মিনহাজ, শাফিন, মাছুম, মুজাহিদ, সুমেল প্রমুখ।
জগন্নাথপুর থানার অফিসার্স ইনচার্জ হারুনূর রশীদ চৌধুরীর জানান, আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের কৃষক আকলুছ মিয়ার মেয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুমেনা বেগম কে ২৫ জুলাই তারই খালাত ভাই একই ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে সিএনজি চালক ইউনুছ মিয়া ও তার বন্ধু আবদাল মিয়ার ছেলে শাহেদ মিয়া কলেজ থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর-পাটলী সড়কের কেশবপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনা থেকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে সিএনজিতে তুলে সিএনজির পর্দা লাগিয়ে কলেজছাত্রীর মুখে চেপে ধরে জোরপূর্বক অজ্ঞাত নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বাড়ির রাস্তায় মেয়েটি কে নামিয়ে দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে তারা চলে যায়। ধর্ষণের বিষয়টি কলেজ ছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে ওই রাতে মেয়েটির পরিবার’র পক্ষ থেকে ইউনুছ মিয়ার পরিবারকে অবহিত করে বিচারপ্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুছের বাবা, ভাইসহ পরিবারের অন্যরা তাদেরকে মারধর করার জন্য এগিয়ে আসে। এ ঘটনার পর থেকে লজ্জা আর ঘৃনায় কলেজ যাওয়া বন্ধ করে দেয় মেয়েটি।৩১ জুলাই সোমবার ভোরে মেয়েটি বিষপান করে আত্মহত্যা করে।



















