ছাতক ইউনিয়ন পরিষদের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
- Update Time : ১২:১৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: “নাগরিক অধিকার করতে সু-রক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” এ প্রতিপাদ্য নিয়ে ছাতক সদর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ কার্যালয়ে এ দিবস পালন করা হয়।
ইউনিয়ন পরিষদের হল রুমে সকালে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, ইউপি সচিব আব্দুস সবুর।
সভায় ইউপি সদস্য দুলাল সরকার,আশিকুল ইসলাম, নজরুল ইসলাম মারুফ,আবু খালেদ,আফিয়া বেগম রেখা,ইউপি তথ্যকেন্দ্র পরিচালক মুহিত উদ্দিন,স্থানীয় খায়রুল ইসলাম, ওলিউল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
১৮৭৩ সালের ২ জুলাই ব্রিটিশ সরকার প্রথমভাবে অবিভক্ত বাংলায় জন্ম-নিবন্ধন-সংক্রান্ত আইন জারি করেন।এরপর ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮ টি জেলায়, ৪টি সিটি করপোরেশনে জন্ম-নিবন্ধনের কাজ নতুন করে শুরু করা হয়।
জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।
জাতিসংঘের টেকসই উন্নয়ণ লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফলে সর্বক্ষেত্রে এখন জন্ম নিবন্ধন সনদ ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে।
নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’পালনের সিদ্ধান্ত নেয় সরকার। মূলত নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে একজন নাগরিককে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হবে।



















