০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টালবাহানা না করে দেশ রক্ষায় নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করুন- মুহাম্মদ মুনতাসির আলী

  • Update Time : ১১:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, স্বাধীনতার বায়ান্ন বছর পার হলেও এখনো জনগণ ভাতের অধিকার, ভোটের অধিকার,বেঁচে থাকার নিরাপত্তা নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। অন্যদিকে সরকার জনমতের তোয়াক্কা না করে আন্দোলনকারীদের দমনে পাল্টা কর্মসূচি দিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিও তাদের সহ্য হয়না। তিনি সরকারি দলকে উদ্দেশ্য করে বলেন, দেশের রাজনীতিকে সংঘাতের দিকে না নিয়ে, টালবাহানা ছেড়ে প্রিয় মাতৃভূমিকে রক্ষায় সংঘাতের পথ পরিহার করে দল নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করুন। ছাতক দোয়ারার অভিভাবক মাওলানা শফিক উদ্দিন রহ. স্মৃতিচারণ করে তাঁর মিশন বাস্তবায়নে নেতাকর্মীদেরকে এলাকার মানুষের পাশে থাকার আহবান জানান প্রধান অতিথি।

তিনি আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) খেলাফত মজলিস সুনামগঞ্জের ছাতক উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুনতাসির আলী উপরোক্ত কথাগুলো বলেন।

দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, নিরপরাধ আলিম-উলামা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তিসহ কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবীতে জাউয়া বাজারস্থ আকিল কমিউনিটি সেন্টারে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস ছাতক উপজেলার সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, বিশিষ্ট আলেম প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ, মাওলানা আবুল খয়ের, সংগঠনের সুনামগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, জেলা ইসলামী যুব মজলিসের আহবায়ক ফারুক আহমদ জাবেদ, জেলা শ্রমিক মজলিসের আহবায়ক মাওলানা ফারুক আহমদ, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, সিলেট জালালাবাদ থানা সভাপতি হাফিজ কামরুল ইসলাম, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আব্দুর রহমান।

প্রধান বক্তা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ।তাই সিন্ডিকেটকারি, অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে জনদূর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, নিরপরাধ আলিম-উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দিতে হবে। তিনি ছাতক-দোয়ারাসহ সর্বত্র কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় লুটপাট, দুর্নীতিগ্রস্থ অপরাজনীতিকে দায়ী করে বলেন,খেলাফত মজলিস জনগণের স্বার্থে, দেশের কল্যাণে রাজনীতি করে। সে লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর জাতীয় সংকট নিরসনে, নিরপেক্ষ সরকারের দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে সবাইকে যোগদানের আহবান জানান।

ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা সহ সভাপতি মাওলানা সালেহ আহমদ, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা আজিজুল হক, মাওঃ মোফাজ্জল আলী, ছাতক পৌর সাধারণ সম্পাদক কে এম সোলাইমান তালুকদার, ছাতক উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাঈদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ও জাউয়া বাজার ইউনিয়ন সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ইমাম উদ্দিন মামুন, বায়তুলমাল সম্পাদক তোফায়েল আহমদ, ক্বারী নজরুল ইসলাম, মাওলানা আব্দুর রব, মাওলানা জোবায়ের আহমদ, মাওলানা ইয়াহইয়া খান মাহবুব, হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান, মাওলানা লায়েক আহমদ, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আবুল কালাম প্রমূখ।

সমাবেশ পরবর্তী খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবি আদায় ও ১৪ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ সফলে একটি বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

টালবাহানা না করে দেশ রক্ষায় নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করুন- মুহাম্মদ মুনতাসির আলী

Update Time : ১১:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩