১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন

  • Update Time : ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণের শিকার হওয়া জগন্নাথপুর ডিগ্রি কলেজের ছাত্রী উপজেলার পাটলি ইউনিয়নের কবিরপুর গ্রামের আখলুছ মিয়ার ষোড়শি কন্যা রোমেনা বেগম লোক লজ্জার অপমানে বিষপানে আত্মহত্যা করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে জগন্নাথপুর ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কলেজের অধ্যক্ষ আবদুন নুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং ক্ষোভ ও নিন্দা জানিয়ে ধর্ষককে গ্রেফতার করে ফাসি ও জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। তা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন

Update Time : ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ আগস্ট ২০১৭