০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
- Update Time : ০৮:৪৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হাছিনুর রশীদ ভুঁইয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষধর সাপের কামড়ে হাসান মিয়া (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ছোট শেওরা গ্রামের আওলাদ মিয়ার ছেলে।
জানাগেছে, সোমবার বিকেল ৩ টার দিকে স্থানীয় একটি হাওরে জাল দিয়ে মাছ ধরতে যায় কিশোর হাসান মিয়া। এ সময় বিষধর সাপের কামড়ে সে আহত হয়। তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত নেয়ার পথে হতভাগ্য কিশোর হাসান মিয়ার মৃত্যু হয়।





























