জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে অসুস্থ প্রবীণ শিক্ষক আব্দুর রশিদ কে আর্থিক অনুদান
- Update Time : ০৮:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর পাবলিক হাই স্কুলের প্রবীণ শিক্ষক (ইংরেজি) মোঃ আব্দুর রশিদ দীর্ঘদিন যাবৎ অসুস্থতা থাকায়, আর্থিক সাহায্য চেয়ে মীরপুর পাবলিক হাই স্কুলের প্রাক্তন ছাত্র ও শিক্ষক বর্তমানে হলিয়ার পাড়া ফাজিল মাদরাসার স্বনামধন্য শিক্ষক মোঃ মিজানুর রহমান মিজান তাঁর ফেইসবুক আইডিতে একটি প্রতিবেদন লিখেন। প্রতিবেদনে সাড়া দিয়ে স্কুলের প্রাক্তন ছাত্র, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, আব্দুল মুক্তাদির জুয়েল, রুমেল আহমদ, লিটন মিয়া আর্থিক অনুদান প্রদান করেন।
অসুস্থ শিক্ষকের হাতে আনুষ্ঠানিকভাবে ৭ আগষ্ট সোমবার দাতাদের পক্ষে অনুদান তুলে দেন যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন এমরান, শিক্ষাবিদ মোঃ মিজানুর রহমান মিজান,স্কুলের শিক্ষক মাস্টার আহাদ মিয়া, মাস্টার রফিকুল ইসলাম,হলিয়ার পাড়া ফাজিল মাদরাসার শিক্ষক মাস্টার আজিজুর রহমান ভূঁইয়া, শিক্ষক প্রজেস দাস, স্বাদ এন্ড কোং মীরপুরের এমডি ফয়ছল হোসেন প্রমুখ।





























