০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ০৭:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামের আসিব মিয়ার ছেলে ধর্ষণ মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী জামাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীকে আজ রোববার (৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।




























