০২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অাশারকান্দি ইউনিয়নে সাঁকো থেকে খালে পড়ে স্কুল ছাত্রী নিখোঁজ

  • Update Time : ১২:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের এক স্কুল ছাত্রী সাঁকো পারাপারের সময় খালে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মরিয়ম বেগম (১০) উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওড়াই গ্রামের মাঝপাড়া এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে ও স্থানীয় ১৩১নং দাওরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাঁকো পারাপারের সময় পা পিছলে গিয়ে কুড়ের খালের ভাঙ্গা নামক খাদে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। দীর্ঘক্ষন খোঁজার পর তাকে উদ্ধার করা যায়নি।
খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার দুপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল মরিয়মকে উদ্ধার করতে কাজ শুরু করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অাশারকান্দি ইউনিয়নে সাঁকো থেকে খালে পড়ে স্কুল ছাত্রী নিখোঁজ

Update Time : ১২:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ আগস্ট ২০১৭