০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

  • Update Time : ০৮:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ আগস্ট ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদের পরিচালনায় শনিবার বিকেলে কাজির পয়েন্টস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সৈয়দ শায়েক আহমদ, অধ্যক্ষ (অব:) সৈয়দ মুহিবুল ইসলাম, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ ফওয়াদুল জওয়াদ, আব্দুল জলিল, সৈয়দ ইয়াছুনুর রশীদ, গৌরাঙ্গপদ দাস, হুমায়ুন কবীর প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য অধ্যক্ষ (অব:) সৈয়দ মুহিবুল ইসলাম কে সভাপতি ও অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এসময় সমিতির সদস্য সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক আনোয়ারের মৃত্যুতে তাহার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

Update Time : ০৮:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ আগস্ট ২০২৩