রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্টিত
- Update Time : ০৩:০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্টিত হয়েছে।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মীসভা ৫অাগস্ট শনিবার বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালী জাতির সিংহ পুরুষ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের মহাজাগরন সৃষ্টি হয়েছে। তিনি দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মোশাহিদ। রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডাঃ ছদরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সদস্য আনফর উল্ল্যা, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের মজনু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজাদ মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সবুর মিয়া, সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য মমরাজ হোসাইন রাজ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সদস্য রমজান আলী ছানা, রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক হাজী এখলাছুর রহমান আখলই, যুবলীগ নেতা জাকির হোসাইন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিটু, সহ-সভাপতি মাহমুদুল হাসান হিবলু প্রমুখ।



























